সিলেটবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বিয়ানীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
নভেম্বর ১৯, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিয়ানীবাজার পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ‘করব কাজ, গড়ব দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরশহরে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, যুবদল নেতা ফাহিম শাকিল অপু, রুহেল আহমদ প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্য চালানোর চেষ্টা করছে। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা বরদাশত করা হবে না।

নেতারা আরও বলেন, দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তারা।