সিলেটবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে মৃত্যুদণ্ড দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

admin
নভেম্বর ১৯, ২০২৬ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, তা অত্যন্ত লজ্জার। এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও অভিহিত করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিকালে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন। শুনানির একপর্যায়ে আপিল বিভাগে প্রশ্ন ওঠে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজন কিশোরকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?

মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন—আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন তারা। দণ্ডপ্রাপ্ত তিনজনই বর্তমানে কারাগারে রয়েছেন।

এর আগে নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তবে আপিল শুনানিতে আসামিপক্ষ থেকে তুলে ধরা হয় যে, ১৯৭১ সালে অপরাধ সংঘটনের সময় অভিযুক্ত আমিনুজ্জামান ফারুকের বয়স ছিল মাত্র ১৩ বছর। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েই শুনানিতে বিস্ময় প্রকাশ করেন এবং আইনি প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা।