সিলেটশনিবার , ২৭ মে ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

admin
মে ২৭, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে পাথর বোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

শুক্রবার দিবাগত (২৭ মে) রাত ২টার দিকে মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সকলেই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান সিলেটের হযরত শাহ জালাল (র.) এর এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে পিকআপ ভ্যানটি মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌছলে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ নারী নিহত হন। আহত হন আরো অন্তত ১০ জন।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম খান। তিনি জানান, নিহত নারীদের মরদেহ বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রয়েছে। সকালে জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।