সিলেটবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে গোয়েন্দাপুলিশের অভিযানে ৩ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ, আটক ২

admin
অক্টোবর ৪, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা টিমের অভিযানে ৩ লক্ষ ১৫ হাজার ৮৪০ টাকার ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় দুই চোরাকারবারিকে আটক ও একটি পিকআপ গাড়ি করে পুলিশ।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- আলী আহমদ শহীদ (১৯) ও সারেয়ার আহমদ (২০)।

এসএমপি’র মিডিয়া শাখা জানায়, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কর হয়েছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন এসএমপি’র গোয়েন্দাপুলিশের সহকারি কমিশনার তপন সরকার। সঙ্গে ছিলেন পরিদর্শক ফজলুর রহমান ও এসআই জয়ন্ত কুমার দে।