সিলেটসোমবার , ৩০ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে ৪টি মামলার রায়: মৃত্যুদন্ড, যাবজ্জীবন ও সশ্রম কারাদন্ড

admin
অক্টোবর ৩০, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতের রায়ে ১ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন এবং ১ জনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলা গুলোর রায় প্রদান করেন।

মামলা গুলো হল:
দায়রা নং-১০৮১/২২ মামলায় আফতাব উদ্দিনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড। ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ মামলায় অপর আসামি আমিনুলকে খালাস প্রদান করা হয়েছে।
গোয়াইনঘাট জিআর-১৫৪/২২, মাদক আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪০ ধারায় মামলাটি করা হয়েছিল।

দায়রা নং-৬৫৩/২২ ওসমানীনগর জিআর-৩০২/১৯ ধারা ৩০২/৩৪ পেনাল কোড মামলায় লুৎফুর রহমান নামের ১জনকে মৃত্যুদন্ড প্রদান করা হয়।

দায়রা নং-৬৬৩/২২ জৈন্তাপুর জিআর নং-১৫/২২ ধারা ৩০২ পেনাল কোড মামলায় আবুল হাসনাতকে যাবজ্জীবন কারাদন্ড ও সাথে অর্থদন্ড করা হয়।

দায়রা নং-৩৪৫/২৩ কানাইঘাট জিআর ১২০/২২ ধারা ৩০২/৩৪ পেনাল কোড মামলার রুহেল মিয়া রেকেলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে।