সিলেটমঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কনস্টেবলের মিস ফায়ারে দক্ষিণ সুরমার ওসি আহত

admin
অক্টোবর ৩১, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে দক্ষিণ সুরমায় কনস্টেবরের মিস ফায়ারে আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)। দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত এ গুলি বের হলে তিনি আহত হন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সাতমাইল নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ (পিপিএম)

তিনি বলেন, এটা বড় কিছু নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি তাঁর দায়িত্ব পালন করছেন।