সিলেটবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আজ বিএফইউজে’র সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

admin
নভেম্বর ২, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হওয়া এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এরপর বিকেল ৩টায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সূত্র: বাসস