সিলেটবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জগন্নাথপুরে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ আটক ১১

admin
নভেম্বর ২, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। এসময় দু’টি পিকআপ গাড়ি ও দু’টি প্রাইভেট কার এবং নগদ ১৩ লাখ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। বুধবার সকাল ৭টার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে থানার সামনে চেকপোস্ট চলাকালে তাদের আটক করা হয়।

পরে বিকেলে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন, অলিউর রহমান জুলহাস (৩০), জসিম উদ্দিন (২৮), মাসুম মিয়া (২৪), হাবিবুর রহমান হাবিব (২৯), আমীর হোসেন (২৭), আলাল মিয়া (২৪), শরিফ আহমদ (২৫), মামুন মিয়া (২২), সজিব হোসেন (২০), আনহার মিয়া (২৫), আনোয়ার হোসেন (৩২)।

 

ওসি মিজানুর রহমান জানান, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এ চোরাই চালানটি আটক করা হয়। ঘটনার সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ বাদী হয়ে মামলা করেন। পরে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।