সিলেটশনিবার , ৪ নভেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

admin
নভেম্বর ৪, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমিন বলেছেন, সংবিধান অনুযায়ী স্বচ্ছ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এ ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আসলে আমরা ক্ষমতায় আসব, না হলে আমরা ক্ষমতায় আসবো না।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প (প্যাকেজ-২) উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বিএনপিকে অগ্নিসংযোগ ও জানমালের ক্ষয়ক্ষতির সাথে সংশ্লিষ্টদের আইনের হাতে তুলে দিয়ে জাতির কাছে নি:শর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।