সিলেটরবিবার , ১২ নভেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট মহানগর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা গ্রেফতার

admin
নভেম্বর ১২, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গেল ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।

গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ১ জন, যুবদলের ১ জন ও ছাত্রদলের ৫ জন নেতা রয়েছেন।

এছাড়া গত শনিবার সহিংসতার ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরেকটি মামলা হয়েছে।

গেল ২৪ ঘন্টায় গ্রেফতারকৃতরা হলেন- ১৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবিদ আহমদ, জেলা ছাত্রদল নেতা মীর মো. রিয়াজ, মো. সাকিব, ইয়ামিন আহমদ ও রনি আহমদ এবং দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য মো. ইসলাম উদ্দীন।