সিলেটমঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট ও মৌলভীবাজারকে ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

admin
নভেম্বর ১৪, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট ও মৌলভীবাজারসহ দেশের আরও ৯ জেলা এবং ৬০ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে দেশের ৩২ জেলা ও ৩৯৪টি উপজেলা গৃহহীন-ভূমিহীন মুক্ত হলো।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘোষণা দেন।

গৃহহীন ও ভূমিহীন মুক্ত হওয়া নতুন জেলাগুলো হলো- টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, ঝিনাইদহ, পটুয়াখালী, সিলেট ও মৌলভীবাজার।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে একটি মানুষও যেন গৃহহীন ও ভূমিহীন না থাকে সেই ঘোষণা দিয়েছিলাম। সে বিষয়টি সামনে নিয়েই আমাদের এ প্রচেষ্টা। যেসব জায়গায় এখনও বাকি আছে সেখানেও ধীরে ধীরে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করে দেব। কোনো মানুষ বাংলাদেশে ঠিকানাহীন থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। অন্তত সবার মাথা গোঁজার ঠাঁই হবে। সকলের ঘর আমরা আলোকিত করব।