সিলেটশনিবার , ২৫ নভেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট বিভাগ থ্রি-হুইলার ইজি বাইক শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

admin
নভেম্বর ২৫, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের অর্ন্তর্ভূক্ত সিলেট বিভাগ থ্রি হুইলার ইজি বাইক শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি পদে হুমায়ুন কবির আকিল ও সাধারণ সম্পাদক পদে মো: নুরুল ইসলামকে নিয়ে গঠিত কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাদল খান।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি হুসেন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম, দপ্তর সম্পাদক পায়েল আহমদ, প্রচার সম্পাদক রঞ্চিত বাবু, ধর্ম সম্পাদক সাজিদুর রহমান, ক্রীড়া সম্পাদক মো: শাহনুর, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সদস্য সৈয়দ মোজাফফর হোসেন, শৈলেন তালুকদার, শাহীন আলম, সুফিয়ান আহমদ, আনোয়ার হোসেন, রিপন আহমদ, জসিম উদ্দিন ও সেলিম উদ্দিন প্রমুখ।

নতুন কমিটির সভাপতি হুমায়ুন কবির আকিল ও সাধারণ সম্পাদক পদে মো: নুরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, থ্রি-হুইলার ইজি বাইক শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও অবলেতিদের ভাগ্য উন্নয়নে তারা কাজ করবেন।