সিলেটসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজারে গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

admin
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার চারখাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ভোরে জকিগঞ্জ থানা পুলিশ বিয়ানীবাজার উপজেলার চারখাই পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অভিযান চালিয়ে গরু বহনকারী একটি পিকআপ ও দুইটি গরু উদ্ধার করা হয়। এ সময় চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর বড়শালা এলাকার আব্দুর রউফের ছেলে মোঃ আলম হোসেন (২১), একই এলাকার আব্দুল করিমের ছেলে নাদিম আহমদ (২০), মাহমুদূল হাসানের ছেলে শাহ মোঃ নুর উল্লাহ (১৯) ও মৃত নাছির মিয়ার ছেলে সেলিম মিয়া (২১)।

জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার থানাধীন চারখাই এলাকা থেকে চারখাই পুলিশ ফাঁড়ির সহায়তায় অভিযান চালিয়ে গরু চোর চক্রের চার সদস্যকে গরু বহনকারী পিকআপ ও দু’টি গরুসহ আটক করে। পরে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।