সিলেটমঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজারে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল

admin
এপ্রিল ২৩, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার সংবাদদাতা:
সদ্য ঘোষিত বিয়ানীবাজার উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নতুন কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে শুরু হওয়া মিছিলটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে এক কর্মীসভায় মিলিত হয়।

এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমদ শিপু, সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদ, বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান রুমি, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম সাকেল ও সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।