সিলেটরবিবার , ৭ জুলাই ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু, আহত ৩৫

admin
জুলাই ৭, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার বিকাল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- অতসী, রঞ্জিতা, অলোক, নরেশ ও অজ্ঞাতনামা এক নারী।

শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. ওয়াদুদ জানান, হাসপাতালে এ পর্যন্ত ৪ জনের লাশ আনা হয়েছে। এছাড়া আহত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

মোহাম্মদ আলী হাসপাতালে আরও ১ জনের লাশ রয়েছে বলে জানা গেছে।