সিলেটবুধবার , ১০ জুলাই ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

মাধবপুরে দুই ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

admin
জুলাই ১০, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের টাকা উত্তোলনে ভয় ভীতি দেখিয়ে উপকার ভোগির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দু ইউপি সদস্যসহ ৩ জন গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার ভোর রাতে থানার এসআই দ্বীন মোহাম্মদ নোয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে নোয়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য বাবুল চন্দ্র র‌্যালি (৬০) তার ছেলে লিটন র‌্যালি (২৫) ও ৬ নং ওয়ার্ডের সদস্য দুলাল চন্দ্র ঘোষ (৪৮)কে গ্রেফতার করেছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন, “নোয়াপাড়া চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত বিশেষ অনুদানের ৫ হাজার টাকা উত্তোলন করতে প্রত্যেক শ্রমিক থেকে ভয়ভীতি দেখিয়ে ৫ শত টাকা করে সদস্য বাবুল ও দুলালসহ ২০/২৫জন চাঁদা আদায় করে আসছিল। ভুক্তভোগীদের পক্ষে অভি বোনার্জি নামে এক চা-শ্রমিক মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৩জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।”

এ ব্যাপারে নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল বলেন, ‘আমি শুনেছি তারা চা শ্রমিকদের কাছ থেকে প্রতি টোকেন বাব্য ৫ শত টাকা আদায় করতেন। এটা নিন্দনীয় কাজ।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী বলেন, ‘মাধবপুর উপজেলা ৫টি চা বাগানের ৬ হাজার লোকের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দের টাকা আসে। ওই টাকা ইউ/পি সদস্যদের প্রত্যয়নের মাধ্যমে ব্যাংক এশিয়া থেকে সরাসরি উপকার ভোগিরা উত্তোলন করে থাকেন।’