সিলেটরবিবার , ৪ আগস্ট ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে এক মাসে ২৫ জনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু

admin
আগস্ট ৪, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা কিছুটা কমেছে। গত মাসে (জুলাই) সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট) বিকেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

সংগঠনটি বলছে- জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোঠা সংস্কার আন্দোলন ও কারফিউ থাকায় সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা কিছুটা কমেছে।

প্রতিবেদনে প্রকাশ করা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়।আর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়। সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৭ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৪ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী ও ৬ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এসময় ৯ জন চালক নিহত হয়েছেন। এছাড়া জুলাই মাসে নিহত ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জুন মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছিলেন।