সিলেটবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কুমিল্লায় শিশু ও স্কুলছাত্রীসহ ৩ জনকে হত্যা

admin
সেপ্টেম্বর ৫, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা সংবাদদাতা:
হোমনা উপজেলার বড় ঘাগটিয়ায় গ্রামের এক শিশু ও এক স্কুলছাত্রীসহ তিন জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনজনকে শ্বাসরোধে হত্যা করে হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন হোমনা ওসি মো. জয়নাল আবেদীন। তাদের মাথাতেও আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা ও উপজেলার দুলালপুর বাজারের ব্যবসায়ী মো. রেজাউল করিমের মেয়ে দুলালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তিশামণি, রেজাউল করিমের মামাতো ভাইয়ের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫) ও তার একমাত্র ছেলে সাহাবুদ্দিন (৯)।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার মধ্যে এ ঘটনা ঘটে।

হোমনা ওসি মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। খুনের রহস্য সম্পূর্ণ উদঘাটনে চেষ্টা চলছে।