সিলেটরবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে বালুবাহী ট্রাক আটকে যা পেল পুলিশ

admin
নভেম্বর ১, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ডাম্প ট্রাকসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কোম্পানিগঞ্জ উপজেলার রাজাপুর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪) ও এয়ারপোর্ট থানার রঙ্গিনটিলা এলাকার আসলাম আলীর ছেলে মাহবুব আলম (২১)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নাম্বার প্লেট বিহীন বালু বোঝাই ডাম্প ট্রাক তল্লাশি করে ৪৯০ বোতল ভারতীয় তৈরী ফেয়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করা হয়। পরবর্তীতে ডাম্প ট্রাকসহ আটক করা হয় ২ জনকে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।