সিলেটবৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জ-সুনামগঞ্জে র‍্যাবের জালে ৩ জন

admin
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ সংবাদদাতা:
সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বুধবার (১৮ সেপ্টেম্বর) পৃথক সময়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, বুধবার বেলা ২টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করে তাদের একটি টিম। আটকরা হলেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার চরনূর আহমদ গ্রামের মো. মোকসুদ আলীর ছেলে মো. আইয়ুব আলী (৩২) ও নেত্রকোনা জেলার আটপাড়া থানার গ্রামের দেওশ্রী গ্রামের মৃত. মোকসুদ আলীর ছেলে মো. আব্দুল করিম (৪৫)।

পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৯।

অপরদিকে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে সুনমাগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার একটি এলাকায় থেকে ২২৫ বোতল বিদেশি মদসহ আব্দুর রউফ (৪৫) নামে একজনকে আটক করে র‍্যাব-৯ এর একটি টিম। তিনি উপজেলার চালবন হাবুর পয়েন্ট এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

পরে তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‍্যাব।