সিলেটসোমবার , ২১ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

admin
অক্টোবর ২১, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানার রাধানগর পয়েন্ট বাজার থেকে ৭টি বিস্ফোরক রুল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় কাউকে আটক করা হয়নি।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- তাদের সিপিসি-৩ (সুনামগঞ্জ)-এর টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সোমবার দুপুরে সুনমাগঞ্জ সদর থানার ২ নং গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি বিস্ফোরক রুল (NEOGEL 90) SBL ENERGY LIMITED EXPLOSIVE (Class-2) 125gms, Village YENVERA, DIST-NAGPUR 441502 (MS.INDIA) উদ্ধার করে।

পরে এসব বিস্ফোরক দ্রব্য সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।