সিলেটশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বিয়ানীবাজারে প্রতিপক্ষের হামলায় ট্রাভেলস ব্যবসায়ী রুহেল আহত

admin
অক্টোবর ২৬, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার সংবাদদাতা:
পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আল বারাকা ট্রাভেলস স্বত্বাধিকারী রুহেল আহমদ আহত হয়েছেন। শনিবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরে আসার পথে ওৎপেতে থাকায় প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাঁর অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ এর ছেলে রুহেল আহমদ (৩২) এর সাথে প্রতিবেশির জমি নিয়ে বিরোধ রয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার উপর এ সন্ত্রাসী হামলা হতে পারে স্থানীয়রা ধারণা করছেন। আহত রুহেল আহমদকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট প্রেরণের পরামর্শ দেন দায়িত্বশীল চিকিৎসক। স্বজনরা জানিয়েছেন রুহেলের অবস্থা আশংকাজনক। তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।