সিলেটবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সিআইডির তদন্ত শুরু

admin
অক্টোবর ৩১, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে এ তদন্ত শুরু করেছেন তারা।

সাইফুজ্জামান ও তার ‘স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরে অর্থ পাচারের’ অভিযোগে খতিয়ে দেখতেই এ তদন্ত বলে জানিয়েছে সিআইডি।

চলতি বছরের শুরুতে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ভূমিমন্ত্রী নিজে এবং তার স্ত্রী মিলে বিদেশি অন্তত ছয়টি কোম্পানি পরিচালনা করছেন যেগুলোর মূল্য ১৬ কোটি পাউন্ড বা দুই হাজার ৩১২ কোটি টাকা।

সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে সাইফুজ্জামান চৌধুরীর নামে অন্তত ছয়টি কোম্পানি পাওয়া যায় যার সবগুলোই আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত।

অবশ্য এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন যে, তিনি বেআইনি পন্থায় বিদেশে টাকা নেননি।