ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, যদিও সিনেমার পর্দায় আত্মপ্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এখন বলিউডে পা রেখে নিজের যোগ্যতা প্রমাণে নেমে পড়েছেন তিনি।
শানায়ার বেড়ে ওঠা একেবারে ফিল্মি আবহে। পরিবারের বেশিরভাগ সদস্যই জড়িয়ে আছেন অভিনয় পেশার সঙ্গে।
তবে স্টারকিড তকমা নয়, নিজের পরিচয়েই বলিউডে জায়গা করে নিতে চান শানায়া। ফ্যাশন সেন্স, আত্মবিশ্বাস আর কঠোর শরীরচর্চার মাধ্যমে নিজেকে আরও মজবুত করে তুলছেন এই উঠতি অভিনেত্রী।
‘আঁখোঁ কী গুস্তাখিয়া’-তে শানায়ার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এটি পরিচালনা করেছেন সন্তোষ সিং, কাহিনি লিখেছেন মানসী বাগলা। প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিওস এবং মিনি ফিল্মস।





