সিলেটবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চলবে ফেব্রুয়ারিতে

admin
নভেম্বর ১৮, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-ঢাকা রুটের রেল যোগাযোগে যুগান্তকারী এক ঘোষণা দিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে সিলেট-ঢাকা রুটে নতুন একটি ট্রেন চালু করা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন ট্রেনের অনুমোদন করেছেন।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে। ইনশাআল্লাহ, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে।’

ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু হলে যাত্রীদের জন্য আসনসংখ্যা ও যাতায়াতের সুযোগ বাড়তে পারে। তবে নতুন ট্রেনটির নাম, চলাচলের সময়সূচি, আসনসংখ্যা এবং কোন কোন স্টেশনে থামবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।