সিলেটশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে দর্জির লা*ল*সা*র শি-কা-র কি*শো*রী

admin
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিয়ানীবাজার উপজেলার একটি গ্রামীণ বাজারে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি নবদ্বীপ বৈদ্য (৫৫)। যিনি উপজেলার লাউতা ইউনিয়নের বাসিন্দা এবং কালিবাড়িবাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি টেইলার্সের দোকান পরিচালনা করছেন। 

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী কিশোরীর পরিবার বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভুক্তভোগী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরীর পরিবারের স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের কালিবাড়িবাজার এলাকায় বসবাস করছেন। অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় বাজারের টেইলার্স দোকানে এই ঘটনা ঘটে। ঘটনার দিন সন্দেহজনক অবস্থায় কিশোরী ও দোকান মালিক নবদ্বীপ বৈদ্যকে দোকানে দেখতে পান কয়েকজন যুবক। তারা বিষয়টি ভিডিও ধারণ করেন এবং পরে কিশোরীর জবানবন্দিতে যৌন নির্যাতনের ইঙ্গিত পাওয়া যায়।

 

জানা যায়, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় স্থানীয় কালিবাড়িবাজারে নবদ্বীপ বৈদ্যের দোকানে এ ঘটনা ঘটে। ঘটনার সময় দোকানে সন্দেহজনক অবস্থায় কিশোরী ও নবদ্বীপ বৈদ্যকে দেখতে পান স্থানীয় কয়েকজন যুবক। তারা ভিডিও ধারণ করেন এবং কিশোরীকে জিজ্ঞাসাবাদের পর সে জানায়, তার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। প্রাথমিকভাবে বাজার কমিটি বিষয়টি সমাধানের চেষ্টা করে এবং বিষয়টি ধামাচাপা দেয়ার অভিযোগ ওঠে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সন্দ্বীপ পাল বলেন, ‘আমরা ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। ঘটনাটি সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ তখন ছিল না।’

 

ভুক্তভোগী কিশোরীর বাবা জানিয়েছেন, তারা স্থানীয় না হওয়ায় প্রথমে ভয়ে মুখ খোলেননি। পরে স্থানীয়দের সহযোগিতায় মেয়েকে প্রথমে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নিয়ে যান। তিনি বলেন, ‘আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে, তার বিচার চাই। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

 

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী বলেন, ‘আমরা কিশোরী যৌন নির্যাতনের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা গ্রহণ করছি।’