সিলেটবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট সীমান্তে জ ব্দ ২২ লাখ টাকার পণ্য

admin
অক্টোবর ২১, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি জানায়, সিলেট সীমান্তের বাংলাবাজার, সোনারহাট, প্রতাপপুর, নোয়াকোট, দমদমিয়া এবং সংগ্রাম বিওপির সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, মদ, বিয়ার, চিনি, মাল্টা, বাসমতি চাল, জিরা, অলিভ অয়েল ও সাবান জব্দ করেছে।

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছেন ২২ লাখ ৫ হাজার ৭শ’ ১০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. জেনারেল নাজমুল হক জানান, জব্দকৃত পণ্যের ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, সীমান্ত চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।