সিলেটশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জ দিয়ে ভারতে যাচ্ছিলেন ৬জন, ধরলো বিজিবি

admin
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের চুনারুঘাটের কালেংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশিকে আটক করেছে বোর্ডার গার্ড বাংলাদেশ ৫৫-বিজিবি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালেঙ্গা বিওপির টহলদল জাম্বুরাছড়া এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামে।

৫৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা জানান, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য তৌফিক, মিলন ও হাকিম প্রতিজনকে ১০ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায়। সেই প্রলোভনে পড়ে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।’