সিলেটবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দোহারে স্ত্রীকে কুপিয়ে হত্যা পর স্বামীর আত্নহত্যা

admin
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

দোহার নবাবগঞ্জ (ঢাকা)সংবাদদাতা :
ঢাকার দোহারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্নহত্যার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় দোহারের বিলাসপুরের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জয়গনের ছোট ভাই মো. সেলিম বেপারী জানান, পারিবারিক কলহের জেরে তার বোনের স্বামী আয়ুব আলী কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে পেটে ও হাতে ছুড়িকাঘাত করে। পরে জয়গনের স্বজনরা গুরুতর অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে জয়গনের স্বামী এ ঘটনার পরে নিজেই নিজের ওপর ছুরিকাঘাত ও বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

ওসি হাসান আলী বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। স্ত্রী নিহত হওয়ার কয়েকঘণ্টা পরে স্বামী আয়ুব আলীরও মৃত্যু হয়।