সিলেটবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

নিউইয়র্কে আওয়ামী লীগ নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

admin
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আখতার হোসেন মামলা করেছেন।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির এই নেতা এ তথ্য জানান।