সিলেটবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কুড়িগ্রামে বসতঘরে বজ্রপা‌ত, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

admin
অক্টোবর ১, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

উলিপুর (কু‌ড়িগ্রাম) সংবাদদাতা :
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপা‌তে স্বামী-স্ত্রীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (৩০ সে‌প্টেম্বর) রাত ৮টার‌ দি‌কে উপ‌জেলার সীমান্তবর্তী দুর্গম সা‌হে‌বের আলগা ইউনিয়‌নের সা‌হে‌বের আলগা চ‌রে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

ওই ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা থে‌কে হঠাৎ বাতাস এবং বৃ‌ষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম এক ঘরে অবস্থান করছিলেন। পাশের ঘরে তাদের তিন সন্তান ছিল। রাত ৮টার দি‌কে হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। এ সময় ঘটনাস্থলে স্বামী- স্ত্রী দুজ‌নের মৃত্যু হয়। তবে তা‌দের সন্তান‌দের কো‌নো ক্ষ‌তি হয়‌নি। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট ছোট সন্তানগু‌লো এতিম হ‌য়ে গেল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।