সিলেটসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে রনি ও সোহেলকে যে কারণে ধরলো পুলিশ

admin
অক্টোবর ১৩, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ৬১ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে বাদামবাগিচা বেক্সিমকো গলিস্থ সেতু বন্ধন ১৭/১ নম্বর বাসার সামনে পাকা রাস্তা থেকে ২০ পিস ইয়াবাসহ বাদামবাগিচার মৃত এমরান আহমেদ শাহীনের পুত্র আব্দুল আহাদ রনি (২৪)-কে আটক করে।

অন্যদিকে, একই রাতে এসআই (নিঃ) জুয়েল চৌধুরীর নেতৃত্বে অপর একটি দল সৈয়দ মার্কেটের সামনে সাহেবের বাজার-ধুপগুল সড়কে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবাসহ ধুপাগুলের মৃত জামশেদ আলীর পুত্র মোঃ সোহেল মিয়া (৩২)-কে আটক করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।