সিলেটবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কুলাউড়ায় যা জব্দ করলো বিজিবি

admin
অক্টোবর ১৬, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও সিগারেট জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

তিনি জানান, মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার মুরইছড়া ও আমতলী সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৬১ হাজার ২০০ টাকা মূল্যের ৫৮৫ প্যাকেট ভারতীয় সিগারেট ও ২ হাজার ৮৮৪ প্যাকেট ভারতীয় নাছির পাতার বিড়ি জব্দ করা হয়।

অধিনায়ক আরও জানান, সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।