সিলেটমঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে সুন্দরবনের ট্রাকে মিললো চোরাই পণ্য, চালক আটক

admin
অক্টোবর ২১, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান থেকে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা (প্রায় ৪ হাজার কেজি) আটক করেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসার সামনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি চালাচ্ছিলেন বিশ্বনাথ উপজেলার হাওরাবাজার গ্রামের মৃত নাইম উদ্দিনের ছেলে মাসুম মিয়া (২৬)। তাকে চা-পাতাসহ আটক করে থানায় আনা হয়েছে। উদ্ধারকৃত চা-পাতার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

থানার সেকেন্ড অফিসার নুর হোসেন জানান, থানার এস.আই শাহ আলমসহ পুলিশের একটি দল রাত ২টার দিকে চেকপোস্ট বসিয়ে ভারতীয় চা-পাতা বোঝাই কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি তদন্ত করে চোরাচালান সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।