সিলেটসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বড়লেখায় দুই ভাই হ ত্যা কা ণ্ড: যা বলছে জেলা পুলিশ

admin
ডিসেম্বর ২৯, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় দুই ভাই নিহত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি পুলিশ। তবে ঘটনাটি জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। মৌলভীবাজার জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা আনুমানিক ০৫.৩০ ঘটিকার সময় বড়লেখা থানাধীন ০৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের অন্তর্গত বিওসি মাঠগুদাম এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জামাল উদ্দিন (৫০) ও আব্দুল কাইয়ুম (৪৫) নামে দুইজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে হত্যাকাণ্ডটিকে রাজনৈতিক ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। প্রাথমিক তদন্তে উক্ত ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সকলকে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, এ ঘটনায় জড়িত জমির উদ্দিনকে আটক করেছে পুলিশ। তাকে পুলিশি প্রহরায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জমির উদ্দিন উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।

এদিকে রোববার (২৮ ডিসেম্বর) নিহত দুই ভাইয়ের ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। সন্ধ্যায় খলাগাঁও বাজার সংলগ্ন শাহজালাল জামিয়া ইসলামিয়া গৌরনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাদের দাফন করা হয়। আলোচিত এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।