সিলেটবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজারে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

admin
জানুয়ারি ১, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নিয়মিত মামলায় ১ জন এবং গ্রেফতারী ও সাহা পরোয়ানাসহ আরোও ২ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর নাওয়ালার মোঃ আফতাব আলীর বাড়ি থেকে ১৫ পিস ইয়াবাসহ আফতাব আলী (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে স্থানীয়ভাবে জানা যায়। এছাড়াও আলীনগর ইউনিয়নের রামদা বাজার থেকে জুনায়েদ আজম চৌধুরী (৫০)-কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে। এদিকে
দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে অভিযান পুলিশের পৃথক অভিযানে বড়লেখা থানার মামলা নং-১২ (৩)২২ এর সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সালাম ওরফে সালমান এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী রায়হান আহমদকে গ্রেফতার করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, আসামীদের যথাযথ পুলিশস্কটের মাধ্যমে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান আরোও জোরদার করা হবে।