সিলেটসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে স্কুল ফিডিংসহ বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

admin
জানুয়ারি ১২, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে স্কুল ফিডিংসহ বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে।

উপদেষ্টা আজ মধ্যনগরের সদর ইউনিয়নে নিজ গ্রামের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন।

পরিদর্শন শেষে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে। মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেন, খুব শিগ্‌গিরই এই সমস্যার নিরসন হবে। উপদেষ্টা বলেন, বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। স্কুল ফিডিং কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ক্রমান্বয়ে দেশের সবগুলো বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হবে।