সিলেটরবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

admin
জানুয়ারি ১৮, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত ঘটনায় সংশ্লিষ্ট অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং এ বিষয়ে আজই ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’