সিলেটবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট-৬ আসনে এমপি এমরান আহমদ চৌধুরীর বিজয় মিছিলে হামলা ও মারধর, থানায় মামলা, এলাকায় উত্তেজনা

admin
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর অনুসারী নেতাকর্মীদের বিজয় মিছিলের র্যা লীতে হামলা ও বেদড়ক মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনে বিজয়ের পর আনন্দ প্রকাশ করে একটি বিজয় র্যা লী বের করা হয়। অভিযোগ রয়েছে, র্যা লী চলাকালে ফয়ছল আহমদ চৌধুরী ও যুক্তরাজ্যে বসবাসরত নেতা মারুফ আলম মঞ্জুর অনুসারী ও কর্মী-সমর্থকদের সাথে বাকবিতণ্ডা থেকে শুরু করে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় মিছিলটি দুপুর ২.৩০ ঘটিকায় শুরু হয় দক্ষিণ বিয়ানীবাজারস্থ নুর উদ্দিন ম্যানশনের সামনে দিকে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে পূর্বের অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা হাতাহাতি ও দাঙ্গা-হাঙ্গামায় রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মিছিলটি বিয়ানীবাজার থানা সদর ও বাজারের অন্যান্যস্থান প্রদক্ষিণ করে ঘটনাস্থালে ফিরে আসে। ঘটনাস্থলে পূর্বে থেকে মঞ্চ ও নেতাকর্মীদের আসন গ্রহণের পর নেতৃবৃদ্ধ বিজয় উল্লাসকে স্বাগত জানিয়ে বত্তৃতা দেন। জনাব এমরান আহমদ চৌধুরী নেতা কর্মীদের উদ্দেশ্যে স্বাগত জানিয়ে বত্তৃতা শুরু করিলে নমিনেশন বঞ্চিত ফয়ছল আহমদ চৌধুরীর নেতৃত্ব আসামীগণ ঘটনাস্থলে উপস্থিত হন। নেতাকর্মীরা কিছু বুঝে উঠার আগেই উপস্থিত নেতা কর্মীদের উপর বেদড়ক মারধর ও দাঙ্গা, হাঙ্গামার সৃষ্টি করিলে সভা প্রসপন্ড হয়ে যায়| নেতা কর্মীরা আহত অবস্থায় দিক বিদিক ছুটা ছুটি করে আত্মরক্ষা করেন। আগত নেতা কর্মীরা আহত অবস্থায় নিজ নিজ দায়িত্বে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিয়ানীবাজারে বিএনপি দলীয় আভ্যন্তরীন কোন্দলের কারনে উভয় পক্ষের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করিতেছে। যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভারণ বিদ্যমান। উল্লেখ করা প্রয়োজন ফয়ছল আহমদ চৌধুরী ও যুক্তরাজ্যে বসবাসরত প্রভাবশালী নেতা মারুফ আলম মঞ্জু (আর্থিক অনুদান ও তাহার অনুসারীদের নির্দেশ দেন।) থাকিয়া তাহাদের সমর্থিত নেতা কর্মীদের সংগঠিত করে বড়ধরনের সন্ত্রাসী ও বাদী সহ অগনিত নেতা কর্মীদের মারধরের পরিকল্পনা করিতেছেন মর্মে খবর পাওয়া যায়। যেহেতু আসামীগণ সন্ত্রাসী দাঙ্গাবাজ প্রকৃতির লোক। বিশষ করে আসামীগনের নেতা ফয়ছল আহমদ চৌধুরী ও যুক্তরাজ্যে বসবাসরত নেতা মারুফ আলম মঞ্জু এর অনুসারীরা আসামীগন ও অন্যান্য সন্ত্রাসীদের একত্রিত করে দলীয় আভ্যন্তরীন কোন্দলকে কাজে দলীয় আভ্যন্তরীণ বিরোধকে আসামীগন (নমিনেশন বঞ্চিত ফয়ছল আহমদ চৌধুরী) বড় ধরনের হামলার পরিকল্পনা করিতেছে মর্মে খবর পাওয়া যাচ্ছে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঐ দিন রাত্রে ছরওয়ার আহমদ বাদী হয়ে তারিখ ১৮/০২/২০২৬ইং তারিখে ৩৬ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় মামলা করা হয়। মামলা নং-১৮।