সিলেটমঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট সীমান্তে জ ব্দ অর্ধকোটি টাকার যেসব পণ্য

admin
অক্টোবর ১৩, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৪৮ ব্যাটালিয়ন।

বিজিবি জানায়,সিলেটের বাংলাবাজার, কালাইরাগ, তামাবিল, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট এবং সংগ্রাম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আসা গরু, টমেটো, জিরা, বিভিন্ন ধরনের ফল, মহিষ, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চাল, ফুচকা, জুস এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, বালু ও পাথরবাহী বারকী নৌকা জব্দ করেন।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৯ লাখ ৩২ হাজার টাকা।

দেশের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বিজিবি ৪৮, সিলেট ব্যাটালিয়নের অধিনায়ন লে. কর্ণেল মো. নাজমুল হক জানিয়েছেন, জব্দকৃত পণ্যের ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।