সিলেটবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

পল কাপুরের সঙ্গে যুক্তরাষ্ট্রে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা বিএনপির

admin
মার্চ ৫, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উভয়পক্ষের আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বৈঠক শেষে ড. আব্দুল মঈন খান সংবাদিকদদের এই কথা জানান।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার নয়, দুদেশ ও দেশে জনগণের সম্পর্ক জোরদারের বিষয়ও এসেছে আলোচনায়।’

এসময় প্রতিনিধিদলে আরও ছিলেন- ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসূফ এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।