সিলেটশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সংসদে আলোচনার পথ সংকুচিত করলে রাজপথে আন্দোলন: নাহিদ

admin
মার্চ ৬, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক সংস্কার যদি নিশ্চিত না হয়, তবে বাংলাদেশের তরুণরা আবারও রাস্তায় নামবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার যদি সংসদে আলোচনার পথকে সংকুচিত করে, তাহলে বারবার আন্দোলন-সংগ্রাম রাজপথে গড়াবে।  শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন। এ সময় তিনি সরকারকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন।

নাহিদ ইসলাম মনে করেন, গণতান্ত্রিক সংস্কার ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তিই বর্তমান সময়ের প্রধান দাবি। এসব দাবি আদায়ে সংসদকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জুলাই ও এনসিপি নিয়ে বাংলাদেশের চাইতে বিদেশি গবেষকদের আগ্রহ বেশি। তবে অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে হলে শিল্প-সাহিত্য-সংস্কৃতির ওপর জোর দিতে হবে। জুলাই অভ্যুত্থান নিয়ে আরও বই লেখা উচিত। একই সঙ্গে তিনি এই গণ-অভ্যুত্থান নিয়ে নিরপেক্ষভাবে গবেষণার আহবান জানান।