সিলেটরবিবার , ৮ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের কুমারপাড়ায় ভোক্তার হা*না, ‘বার্টন’সহ ৭ প্রতিষ্ঠানকে জ*রি*মা*না

admin
মার্চ ৮, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

এবার সিলেটের কুমারপাড়া এলাকার অভিজাত কয়েকটি দোকানে অভিযান চালিয়েছে সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৮ মার্চ) দুপুর দেড়টা থেকে শুরু হয়ে এ অভিযান চলে আড়াইটা পর্যন্ত।

অভিযানে ৭টি দোকানকে বিভিন্ন অনিয়ম ও বেআইনী কাজের জন্য দেড় লাখ  টাকা জরিমানা করা হয়। এরমধ্যে একটি বিদেশী জুতার দোকান আর অন্যগুলো পোশাকের।

 

সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া জানান, পণ্যের গায়ে ডবল ট্যাগ ব্যবহার, আমদানিকৃত পণ্যের ডকুমেন্ট প্রদর্শণ করতে না পারায় সিলেটের কুমারপাড়ার অভিজাত প্রতিষ্ঠান হিসাবে পরিচিত বার্টন, ইজি, মিলান, হিদায়াহ. ক্লাবহাউসসহ আরও একটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু।

 

তিনি জানান, পর্যায়ক্রমে তারা নগরীর অন্যান্য অভিজাত পোশাকের দোকানগুলোতেও অভিযান চালাবেন।অভিযানে অংশগ্রহণ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও র‌্যাব-৯ এর একটি দল।