সিলেটরবিবার , ৮ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে আরও ৩ ছি ন তা ই কা রী পাকড়াও

admin
মার্চ ৮, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীর ছড়ারপাড় ও বন্দরবাজার এলাকায় কোতোয়ালি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। শনিবার (৭ মার্চ) রাতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

রবিবার এসব তথ্য জানায় সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

গ্রেফতারকৃতরা হচ্ছে, ছড়ারপাড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাহেদ (৪০), এছাড়া সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন দৌলতপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে শরিফ আহমদ (৩২) ও একই জেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জালালা আহমদ (৩৩)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ছড়ারপাড়ের শাহেদের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও দ্রুত বিচার আইনে ৫টি মামলা রয়েছে। আর সুনামগঞ্জের শরিফ আহমদের বিরুদ্ধে  ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত ৩টি মামলা রয়েছে। শরীফ দিরাই থানার ২টি মামলায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী। এছাড়া সুনামগঞ্জ জেলার জামাল আহমদের বিরুদ্ধে  বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। জামাল জালালাবাদ থানার ১ টি জিআর মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী।