সিলেটমঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

পপতারকা রিহানার বাড়িতে গুলি, নারী আটক

admin
মার্চ ১০, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

মার্কিন পপতারকা রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে গায়িকার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন এক নারী। ঘটনাস্থল থেকে একটি অস্ত্রও উদ্ধার ও এক নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার দুপুর ১টা ২১ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। রিহানার বাড়ির গেটের রাস্তায় পার্কিং করা একটি গাড়ি থেকে প্রায় ১০টি গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি রিহানার বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং ৩০ বছর বয়সী সন্দেহভাজন এক নারীকে আটক করে। বর্তমানে বিষয়টি তদন্ত করছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, গুলিবর্ষণের সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। সৌভাগ্যবশত তাঁর কোনো ক্ষতি হয়নি এবং তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন।