সিলেটমঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে আকস্মিক বাজার পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

admin
মার্চ ১০, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বাজারে দ্রব্যমূল্যের দাম যাচাই করতে চলার পথে বাজার পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরান বাজারে নেমে বাণিজ্যমন্ত্রী দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করেন। এসময় তিনি বেশ কয়েকটি মুদি দোকানে পেয়াজ, তেল, আলু, ডাল, ছোলাসহ বিভিন্ন পণ্যের দাম যাচাই করেন। গ্রামীণ বাজারে দাম স্থিতিশীল থাকায় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।মন্ত্রী মুক্তাদির মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগের মধ্যে সর্বপ্রথম সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ এলাকায় বিএনপির ইশতেহারে দেয়া ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠান শেষে সিলেট ফিরছিলেন। এসময় তিনি বিশ্বনাথের পুরান বাজারে নেমে পড়েন। কোন সিডিউল ছাড়াই দোকানে নেমে দ্রব্যমূল্যের দাম যাচাই করতে শুরু করেন তিনি। এসময় কয়েকজন ক্রেতাসাধারণ জানান, এভাবে আকস্মিক বাজার পরিদর্শন নিশ্চয়ই ইতিবাচক। কোন ঘোষণা ছাড়াই এভাবে বাজার পরিদর্শনের কারণে সিন্ডিকেট করার কেউ সুযোগ পাবে না।বাজার পরিদর্শনের সময় বাণিজ্য মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু প্রমুখ।