সিলেটবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

যে কারণে রাষ্ট্রদূত সিলেটের আনসারীর ফেসবুক পোস্ট

admin
মার্চ ১১, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে থাকা সিলেটের মুশফিকুল ফজল আনসারীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।

রোববার (৮ মার্চ)  পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক আদেশে তাকে অনতিবিলম্বে বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়।

ঢাকায় সদর দপ্তরে যোগ দেওয়ার প্রজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট দিয়ে মুশফিকুল ফজল আনসারী সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। সরকারি আদেশের সেই কপি পোস্ট করে আনসারী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

ওই আদেশে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যরা বিধি অনুযায়ী ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।