সিলেটবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিটি ফার্মেসিকে মোটা অঙ্কের জ*রি*মা*না

admin
মার্চ ১১, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

শিশু রোগীকে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সরবরাহ না করে ভুল ওষুধ বিক্রির দায়ে সুনামগঞ্জ শহরের ‘সিটি ফার্মেসি’ কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

 

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এক ভুক্তভোগী তার শিশুর জন্য সিটি ফার্মেসি থেকে ওষুধ কেনেন। তবে ফার্মেসি কর্তৃপক্ষ প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে ভুল ওষুধ সরবরাহ করে।

 

ওই ভুল ওষুধ সেবন করার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ভুক্তভোগীর পিতা অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করলে ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ।

 

এসময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আইন অনুযায়ী, জরিমানার ২৫ শতাংশ টাকা (অর্থাৎ ২০ হাজার টাকা) তাৎক্ষণিক অভিযোগকারীকে বুঝিয়ে দেওয়া দেয়া হয়।

 

এছাড়াও এসময় বিভিন্ন অভিযোগে আরও কয়েকটি ব্যবসায়ি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।