সিলেটবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে তেল নিয়ে তেলেসমাতি, ৩জনকে কা*রা*দ*ন্ড

admin
মার্চ ১১, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ করে বিক্রির অপরাধে তিনজনকে কারাদন্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (১১ মার্চ) সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই কারাদন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, এয়ারপোর্ট থানার সাহেবেরবাজার ধোপাগুল এলাকার নুনু মিয়ার ছেলে উসমান (৫৫), মজু মিয়ার ছেলে হাফিজ মো. লাহিন (৩৬) ও লুলু মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫)।

 

অভিযানকালে আসামিদের বসতবাড়ি থেকে ৯২০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।তাদের সবাইকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।