সিলেটবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে পিকআপের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল চালকের, গ্রেফতার ১

admin
মার্চ ১২, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাটে দ্রুত গতির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক জসিম উদ্দিন সড়কে ছিটকে পড়ে নিহত হন। তিনি গোয়াইনঘাট থানাধীন ঘোষগ্রাম এলাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বুধবার (১১ মার্চ) রাতে র‌্যাবের একটি দল গোয়াইনঘাট থানাধীন আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজার এলাকা থেকে পিকআপ চালক মুজিবুর রহমানকে (৩০) গ্রেফতার করে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তাকে থানা পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেফতারকৃত মুজিবুর রহমান গোয়াইনঘাটের উপর সাতাইন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, এ বছরের ২৩ ফেব্রুয়ারি রাতে নিহত জসিম উদ্দিন (২৫) মোটরসাইকেলে করে গিয়াস উদ্দিন ইয়ামুন মিয়াকে নিয়ে হাকুর বাজার হতে গোয়াইনঘাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। পুকাশ এলাকার গোয়াইনঘাট-সারীঘাট সড়কে পৌঁছা মাত্র পিকআপ চালক মুজিবুর রহমানের বেপরোয়া গতিতে জসিমের মোটরসাইকেলের ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। এসময় পিকাপ চালক গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।